advertisement
advertisement

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জারি প্রজ্ঞাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, জারি প্রজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়

advertisement

ফাতেহা-ই–ইয়াজদহম উপলক্ষে আগে দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি পরিবর্তনের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০/০৫/২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীরা শিক্ষাসহায়ক ভাতা কত পাবেনএর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল।

যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর