৭ মাসের চেষ্টায় ১৫ কেজি ওজন কমিয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ।
একসময় গরুর মাংস তাঁর ভীষণ প্রিয় ছিল। কিন্তু এবারের কোরবানির ঈদে সেই শখই গরুর মাংস খেয়েছেন মাত্র দুই টুকরা! কারণ, সুস্থতা। ৭ মাসের চেষ্টায় ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে এসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বদলে যাওয়া এই শখকে দেখে অনেকেই অবাক হচ্ছেন। তবে তাঁর কাছে বিষয়টি শুধু ওজন কমানো নয়, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়াও।সাড়ে চার বছর আগে যখন মা হয়েছিলেন, তখন শখের ওজন বেড়ে ৮০ কেজি পর্যন্ত হয়েছিল।
সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে নামে। এরপর অনেক চেষ্টা করেও আর ওজন কমছিল না। ডায়েট করেছেন, জিমেও গেছেন—কিন্তু দুই–তিন সপ্তাহ পরই হারিয়ে যেত উৎসাহ। এবার অবশ্য পরিস্থিতিটা তাঁকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে।ঠিক আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর আর দেরি করেননি। নিজের জীবনযাপনে বড় পরিবর্তন আনেন। খাবারের তালিকা থেকে একে একে বাদ দিতে থাকেন পছন্দের অনেক খাবার।
শুরু করেন নিয়ম মেনে চলা এবং জিমে সময় দেওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।