তানভীর তানমিদ এখন যুক্তরাষ্ট্রের বেটস কলেজে অর্থনীতি নিয়ে পড়ছেন
গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন-এর সংক্ষিপ্ত রূপ হলো জিআরই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য জিআরই খুব গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় ৩৪০–এর মধ্যে ৩৪০–ই পেয়েছেন তানভীর তানমিদ। তিনি এখন যুক্তরাষ্ট্রের বেটস কলেজে অর্থনীতি নিয়ে পড়ছেন। পড়ুন তাঁর অভিজ্ঞতা ও পরামর্শতানভীর তানমিদ এখন যুক্তরাষ্ট্রের বেটস কলেজে অর্থনীতি নিয়ে পড়ছেনজিআরইতে ৩৪০-এ ৩৪০ ছিল আমার স্কোর।
কোয়ান্টিটেটিভ রিজনিংয়ে পেয়েছিলাম ১৭০, ভার্বাল রিজনিংয়েও ১৭০। এই স্কোর পাওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনেছি, তা হলো কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক রিসোর্স, কৌশল বা প্রস্তুতির পদ্ধতির কথা বলা যায়। কিন্তু আমার পুরো প্রস্তুতিকে যদি একটি মূলনীতির মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে সেটা হলো ‘ভলিউম’। আমার প্রস্তুতির মূল লক্ষ্য ছিল প্রচুর চর্চা করা।
এত বেশি প্রশ্ন সমাধান করা, এত বেশি ধরনের সমস্যা দেখা এবং নিজের ভুলগুলো এতবার বিশ্লেষণ করা, যেন পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে নতুন মনে না হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।