নাসের আল খেলাইফি।
একই সঙ্গে ফুটবল ক্লাব ও টেলিভিশন চ্যানেলের মালিক হওয়ায় এক আইনি জটিলতায় জড়িয়েছেন পিএসজির কাতারি সভাপতি নাসের আল খেলাইফি। স্বার্থের দ্বন্দ্ব এবং বেআইনিভাবে প্রভাব খাটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে ফরাসি প্রসিকিউশন।
আজ প্যারিসের প্রসিকিউটর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক খবরে বলা হয়, মূলত পিএসজি ক্লাবের কর্ণধার হওয়ার পাশাপাশি বিইন মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে তাঁর দ্বৈত ভূমিকা নিয়েই এই প্রাথমিক তদন্ত।
২০২৪ সালের জুলাইয়ে ফরাসি ফুটবল লিগ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে টেলিভিশন সম্প্রচারস্বত্বসংক্রান্ত একটি বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারী কর্মকর্তারা।ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতে রাজি নন কেইনলিগ ওয়ানের প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বিইন স্পোর্টস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।