সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রায় ১৯ বছর আগে চাকরি নিয়েছিলেন মোহাম্মদ গোলাম মাওলা। তাঁর দীর্ঘ এই চাকরিজীবনের ইতি ঘটেছে জাল শিক্ষাসনদে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে। চাকরিচ্যুত হওয়ার পর এবার তাঁকে বড় অঙ্কের অর্থ ফেরত দিতে হবে।
২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ নেওয়া ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা তাঁকে ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।হাইকোর্ট বিভাগের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
আদেশটি আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।হাইকোর্ট বিভাগের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলার উদ্দেশে অফিস আদেশে বলা হয়, তিনি শিক্ষাগত যোগ্যতার জাল সনদের মাধ্যমে হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে চাকরি পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।