advertisement
advertisement

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে সিটির দুর্দান্ত জয়, লিভারপুল জিতল ইসাকের একমাত্র গোলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে সিটির দুর্দান্ত জয়,  লিভারপুল জিতল ইসাকের একমাত্র গোলে

সিটির গোল উদযাপন।

advertisement

৮ গোলের এক রোমাঞ্চকর ম্যাচ, প্রথমার্ধেই ৫ গোল, প্রতিপক্ষ এক খেলোয়াড়ের হ্যাটট্রিক, এবং সবশেষে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত এক জয়। কী দারুণ এক ম্যাচই না আজ দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। ইতিহাদে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চে শেষ হাসিটা হাসল ম্যান সিটি। ৫-৩ গোলের এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা সিটি ৩ পয়েন্টে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে।

একই দিনে অন্য এক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল জিতেছে আলেকসান্ডার ইসাকের একমাত্র গোলে। ইতিহাদে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। নবম মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক শটে গোল করেন এনজো ফার্নান্দেজ। চেলসি থেকে সিটিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম গোল।তবে সান্ডারল্যান্ড থেমে থাকেনি। শুরু থেকেই ছন্দে থাকা দলটি দ্রুত জবাব দেয়। এনজো লে ফি–র চমৎকার পাসে ব্রায়ান ব্রোবি গোল করে সমতা ফেরান।

নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।এনজো মারেসকার তারকায় ঠাসা দলের বিপক্ষে সমানতালে লড়াই চালাতে থাকে সান্ডারল্যান্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর