নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহ নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এনসিপি নেতার বাবা হারুনুর রশিদ আজ রোববার বিকেলে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে বাহরাইনপ্রবাসী বড় ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান।
বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁদের খোঁজ শুরু করেন। অভিযোগে বলা হয়েছে, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।আজ রোববার মরিয়ম বেগমের পরিবারের সদস্যরাও শাহরাস্তি মডেল থানায় এসে অভিযোগ করেন। এ সময় মরিয়মের দুই শিশুসন্তানও মায়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে।ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।