advertisement
advertisement

কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর

কাজল রাঘবানি। ইনস্টাগ্রাম থেকে

advertisement

বিহার শরিফে একটি গয়নার শোরুম উদ্বোধনে গিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানি। তাঁকে দেখতে সেখানে ভিড় করেন অনেক মানুষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাজলকে নিয়ে একটি গাড়ি ভিড় ঠেলে বের হওয়ার চেষ্টা করছে। গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন অনেকে।প্রতিবেদন অনুযায়ী, কাজল গাড়িতে আছেন ভেবে কয়েকজন একটি গাড়ির কাচ ভেঙে ফেলেন।

এতে তাঁর টয়োটা ফরচুনারের জানালা ক্ষতিগ্রস্ত হয়।কাজল রাঘবানিকানাডায় সড়ক দুর্ঘটনার কবলে সালমানের সেই নায়িকাভিড় থেকে যেভাবে বের হলেন কাজলপরিস্থিতি খারাপ দেখে শোরুমের মালিক কাজলকে অন্য পথ দিয়ে বের করে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁকে চালকের প্রবেশপথ দিয়ে বের করা হয়। এরপর দ্রুত গাড়িতে করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন কাজল। সেখানে তিনি জানান, তিনি ভালো আছেন।

ভক্তদের ধন্যবাদও জানান তিনি।কাজল রাঘবানিঅনুমতি নেওয়া হয়েছিল কি নাঘটনার পর অনুষ্ঠান আয়োজনের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর