advertisement
advertisement

জার্মানির দুই রাজ্য এখন কট্টর ডানপন্থী এএফডির দখলে, তবে বার্লিনের নেতৃত্বে অভিবাসী–কন্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
জার্মানির দুই রাজ্য এখন কট্টর ডানপন্থী এএফডির দখলে, তবে বার্লিনের নেতৃত্বে অভিবাসী–কন্যা

কট্টর ডানপন্থী এএফডিকে হারিয়ে বার্লিনে ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন ডি লিঙ্কের প্রার্থী এলিফ এরাল্প

advertisement

জার্মানির রাজ্য নির্বাচন ঘিরে দেশজুড়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা ও তীব্র উদ্বেগ বিরাজ করছিল। এই উদ্বেগের কেন্দ্রে রয়েছে অভিবাসনবিরোধী ও কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’র (এএফডি) অব্যাহত উত্থান। সর্বশেষ রোববার অনুষ্ঠিত মেকলেনবুর্গ-ফোরপোমার্ন রাজ্যের নির্বাচনেও দলটির এই অগ্রযাত্রা থামানো যায়নি। তবে কট্টর ডানপন্থীদের এই উত্থানের বিপরীত চিত্র দেখা গেছে রাজধানী বার্লিনে।

সেখানে প্রথমবারের মতো অভিবাসী পটভূমির একজন নারী গভর্নিং মেয়র হওয়ার পথে রয়েছেন। রাজ্য নির্বাচনে বাম দল (ডি লিঙ্কে) এগিয়ে থাকায় দলটির শীর্ষ প্রার্থী ও তুর্কি বংশোদ্ভূত আইনজীবী এলিফ এরাল্পের সামনে বার্লিনের নগর সরকারপ্রধান হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

জার্মান রাজনীতিতে এই দ্বিমুখী প্রবণতা দেশটির গণতান্ত্রিক রাজনীতি ও ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।মেকলেনবুর্গ-ফোরপোমার্নে এএফডির ঐতিহাসিক জয়৬ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় সাক্সন-আনহাল্ট রাজ্যের নির্বাচনে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রেকর্ড জয় পায় এএফডি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর