advertisement
advertisement

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

মেধা শঙ্কর

advertisement

ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করের প্রেম নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার ছড়িয়েছে তাঁদের বিয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক পোস্টে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। তবে বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা।গতকাল রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের ছবি দেন সময় রায়না।

সেখানে লেখা ছিল, ‘সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন।’ পোস্টটি শেয়ার করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।’মেধা শঙ্করসময়ের স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেধা। সঙ্গে দেন হাসির ইমোজি। পরে একটি মিমও শেয়ার করেন তিনি।

সেখানে লেখা, ‘ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।’মেধা শঙ্কররেডিট পোস্ট থেকে গুঞ্জনকয়েক দিন আগে রেডিটে একটি বেনামি পোস্ট প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর