advertisement
advertisement

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

হাইকোর্ট ভবন

advertisement

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন এক স্মারকে রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করেন আলী আফজাল। পাশাপাশি ১৪ সেপ্টেম্বরের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন দাখিল করেন।ওই আবেদনে সাড়া না পেয়ে বাণিজ্য সংগঠনের ওই সিদ্ধান্ত নিয়ে ২০ সেপ্টেম্বর আলী আফজাল রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও যায়েদ বিন আমজাদ।পরে আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, রিহ্যাবের সভাপতি হিসেবে আলী আফজালের পদ শূন্য ঘোষণা–সংক্রান্ত বাণিজ্য সংগঠনের স্মারকের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর