advertisement
advertisement

হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

advertisement

প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও আপাতত ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যৌথ বিমান হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ইরানের বিরুদ্ধে নিজের সামরিক লড়াইয়ে ট্রাম্পের সৌদি সহযোগিতা প্রয়োজন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসৌদি আরবের আবেদনে সাড়া দিয়ে ইয়েমেনে হুতিদের অবস্থানে মার্কিন সামরিক বাহিনীকে হামলার নির্দেশ দেওয়া হবে কি না—এই প্রশ্ন টানা দুই সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ ভাবিয়েছে।হামলার সিদ্ধান্ত নিলে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শুরু করা সেই যুদ্ধে আরও একটি নতুন ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলে দিতে পারে।

ইরান যুদ্ধ বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা ছড়িয়ে দিলেও প্রায় সাত মাস ধরে চলমান এই সংঘাত তিনি শেষ করতে পারেননি।মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন সৌদি–সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর