advertisement
advertisement

জিদানকে কোচ হিসেবে পেয়ে এমবাপ্পের সিনেমার মতো লাগছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
জিদানকে কোচ হিসেবে পেয়ে এমবাপ্পের সিনেমার মতো লাগছে

ফ্রান্সের কোচ জিনেদিন জিদান

advertisement

প্রথমবার যখন কিংবদন্তিকে সরাসরি দেখেছিলেন, কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ১৩ কি ১৪। এক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন যে মানুষটা, তিনি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ট্রায়াল দিতে যাওয়া কিশোর এমবাপ্পে সেদিন রোমাঞ্চে থমকে গিয়েছিলেন।দেড় দশক পরের দৃশ্যপট? সেই কিশোর এখন বিশ্ব ফুটবলের বড় নক্ষত্র, আর সেই কিংবদন্তি বসেছেন তাঁর জাতীয় দলের শীর্ষ আসনে।

কিলিয়ান এমবাপ্পে তাই আবেগ চেপে রাখতে পারলেন না একেবারেই, ‘পুরো ব্যাপারটা সিনেমার গল্পের মতো লাগছে। সত্যি অবিশ্বাস্য, কিন্তু এটাই বাস্তব।’দিদিয়ের দেশমের ১৪ বছরের দীর্ঘ এক অধ্যায় শেষ হয়েছে জুলাইয়ের ফুটবল বিশ্বকাপে। স্পেনের কাছে সেমিফাইনালে অসহায় আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় দেশম-অধ্যায়। এরপর ফ্রান্স কোচের সেই রাজমুকুট উঠেছে জিদানের মাথায়। ইজমিতে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়েই নতুন গল্প লিখতে নামছেন জিদান।

ইউরোপিয়ান ফুটবলের নতুন এই যাত্রায় আগামী দুই বছরের নিশানা স্থির—ইউরো ২০২৮।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর