পাকিস্তানের বিমান হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ দাফনের আগে সরিয়ে নেওয়া হচ্ছে। আফগানিস্তানের কুনার প্রদেশ, ২১ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আফগানিস্তানের দুটি প্রদেশে এসব হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা অভিযোগ করেন, রাতভর চালানো পাকিস্তানের বিমান হামলায় আফগান ভূখণ্ডে অন্তত তিনজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
এ হামলার মধ্য দিয়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান হলো।আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই ‘আগ্রাসনের’ যথাযথ জবাব দেওয়া হবে।নাম প্রকাশ না করার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা জানান, আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে এসব বিমান হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।
তবে দেশটির সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।