advertisement
advertisement

ফিরে আসুন কবি আখতার হুসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ফিরে আসুন কবি আখতার হুসেন

আখতার হুসেন

advertisement

আখতার হুসেনকে দেখে হাসপাতাল থেকে ফিরছি। আখতার হুসেন আমার প্রিয় মানুষ। তিনি শুভ্রতার প্রতীক, সরলতার উদাহরণ। তিনি বাংলাদেশের অন্যতম সেরা কিশোর সাহিত্যিক। তিনি ছড়াকার। তাঁর ছড়া পাঠ্যবইয়ে স্থান পেয়েছে এবং বহু শিক্ষার্থীর ঠোঁটে ঠোঁটে, এমনকি মনের মধ্যেও জায়গা করে নিয়েছে। তিনি ছাত্র ইউনিয়ন করতেন, খেলাঘর করতেন, উদীচী করতেন। আমার লেখকজীবনের একজন গুরু তিনি। আখতার হুসেন জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ১ নভেম্বর।

তাঁর পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। পিতা টি. আই. এম. সিকান্দারের রেলওয়ের চাকরিসূত্রে তাঁর শৈশব-কৈশোর কেটেছে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের নানা প্রান্তে। মা আয়শা খাতুনের স্নেহে বেড়ে ওঠা সেই ঘুরে বেড়ানো শৈশবই পরে তাঁর শিশুসাহিত্যের মূল সূত্র হয়ে ওঠে। গফরগাঁওয়ে তাঁর সাহিত্যজীবনের সূচনা, কুলাউড়ায় প্রথম মুদ্রিত রচনা।

তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রথম দিককার বেশিরভাগ নাটকের রচয়িতা ও নির্দেশক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর