ক্যাটরিনা কাইফ। কোলাজ
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ এখন যেন নিয়মিত ঘটনা। বিশেষ করে সন্তান জন্মের পর অভিনেত্রীদের শরীর নিয়ে শুরু হয় নানা মন্তব্য। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ। যা নিয়ে অভিনেতা সালমান খানসহ অনেকেই সমালোচনা করেছেন।
এসব আলোচনার মধ্যেই দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা।সাক্ষাৎকারে নিজের জীবনযাপনের নানা দিক নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন, এখন নিজের সবচেয়ে ভালো সংস্করণ হয়ে ওঠার অর্থ তাঁর কাছে শুধু বাইরে থেকে সুন্দর দেখানো নয়; বরং ভেতর থেকে ভালো থাকা।
তাঁর ভাষ্যে, ‘সুন্দর দেখানোর চেয়ে ভালো থাকা এখন বেশি জরুরি।’মাতৃত্বের পর নিজের ত্বকের যত্ন নেওয়ার ধরনেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ক্যাটরিনা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।