মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি বৈঠকে। ২ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল। মার্কিন যুদ্ধবিমানে তোলা হচ্ছিল বোমা। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যেকোনো মুহূর্তে শুরু হতে পারে—এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অভিযান সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়ছে। এমন এক পরিস্থিতিতে অঞ্চলটিতে সংঘাতের আরেকটি ফ্রন্ট খোলার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল ওয়াশিংটন। ইরান–সমর্থিত ইয়েমেনের হুতিরা সম্প্রতি সৌদি আরবে হামলা জোরদার করেছে। পাশাপাশি তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব সরাসরি সামরিক হস্তক্ষেপের জন৵ ওয়াশিংটনের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।