advertisement
advertisement

নারায়ণগঞ্জে লোকালয়ে থাকা কুমিরটির দুই দিনেও সন্ধান মেলেনি, সতর্ক করে গণবিজ্ঞপ্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে লোকালয়ে থাকা কুমিরটির দুই দিনেও সন্ধান মেলেনি, সতর্ক করে গণবিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লোকালয়ে কুমিরের দেখা পাওয়া গেছে। যে পুকুরে কুমিরটি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে, সেটি প্রায় এক একর আয়তনের। উপজেলার তিনগাঁও এলাকায়

advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় লোকালয়ে দেখা পাওয়া কুমিরটির গত দুই দিনেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।আজ সোমবার রাতে বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত দুই দিন কুমিরটির সন্ধান পাওয়া যায়নি। যে পুকুরে কুমিরটি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে, সেটি প্রায় এক একর আয়তনের। সেখানে আরও কয়েকটি ছোট পুকুর রয়েছে।

পুকুরগুলো কচুরিপানায় ঠাসা থাকায় কুমিরটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।কামরুল ইসলাম আরও বলেন, ওই এলাকায় বন বিভাগের লোকজন রাখা হয়েছে। কুমিরটি পুকুর থেকে বের হলে বন্য প্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হবে। তারা এসে কুমিরটি উদ্ধার করবে। এ জন্য উদ্ধারকারী দলও প্রস্তুত রয়েছে।গত শনিবার রাতে তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটি দেখা যায়।

পরে বন্য প্রাণী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর