নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। আজ সোমবার ঢাকায় সচিবালয়ে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বিদ্যমান করকাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। দেশে উৎপাদিত পণ্য এবং যেসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বা জাহাজীকরণের পর্যায়ে রয়েছে, সেসব তথ্যও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, পণ্যের সরবরাহব্যবস্থা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। এ জন্য চালু করা হবে ট্রেসেবিলিটি ব্যবস্থা।
এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে ডিম ও পোলট্রিসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্যকে। আজ সোমবার ঢাকায় সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান নাসির উদ দৌলা, জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম এবং ডাল, তেল, খেজুর, ডিম ও চিনি আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।