advertisement
advertisement

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজন রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজন রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, প্রধান আসামি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিনের (৩৫) চার দিন এবং অপর তিন আসামি রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ মাসহুর আশরাফীর (২০) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর