advertisement
advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে

advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এ ছাড়া দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা এবং নতুন নতুন ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উভয় নেতা।

আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলোও গুরুত্ব পায়।এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর