advertisement
advertisement

মুগ্ধসহ ১১ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
মুগ্ধসহ ১১ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনাল আদেশ না দিয়ে আগামী ১১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।এই মামলায় মোট আসামি ২৬ জন।

এর মধ্যে কারাগারে থাকা আট আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী এবং আওয়ামী লীগ নেতাদের সহযোগী দেলোয়ার হোসেন, মো. শাহ আলম ও মো. ইরফানুল হক গাজী।মামলার বাকি ১৮ আসামি পলাতক।

তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, সাবেক এসি সুমন কর এবং উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বি এম ফরমান আলী রয়েছেন।প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় দুটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর