advertisement
advertisement

হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির

জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক। ২৩ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ফ্যাসিস্টদের তৎপরতার বিষয়ে সজাগ থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এটি ছিল প্রথম বৈঠক।

বৈঠকে কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।বৈঠক সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, বিশেষ করে করোনাকালের দুর্নীতির বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এসব অভিযোগের তদন্ত হয়েছে কি না, তা জানতে চায় কমিটি। একই সঙ্গে তদন্ত না হয়ে থাকলে তা দ্রুত খতিয়ে দেখার সুপারিশ করা হয়।

এ ছাড়া সরকারি হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতি বাদ দেওয়ার বিষয়েও কমিটির একাধিক সদস্য মত দেন।বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা, বাল্যবিবাহ রোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং স্যাটেলাইট ক্লিনিক জোরদার করাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সচেতন থাকার সুপারিশ করা হয়।মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, সরকারের কাছে প্রয়োজনীয় বিভিন্ন টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর