advertisement
advertisement

এফবিআইয়ের গোয়েন্দাদের হাজার হাজার সংবেদনশীল তথ্য চুরির দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
এফবিআইয়ের গোয়েন্দাদের হাজার হাজার সংবেদনশীল তথ্য চুরির দাবি

ওয়াশিংটনে এফবিআইয়ের সদর দপ্তর

advertisement

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তার বিপুল পরিমাণ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছে একটি হ্যাকার দল। ‘শাইনিহান্টার্স’ নামে পরিচিত হ্যাকার দলটি গত মঙ্গলবার এ দাবি করে।

ঘটনা সত্যি হলে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থার জন্য এটি একটি বড় ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা হতে পারে।হ্যাকার দলটি দাবি করেছে, এফবিআইয়ের একটি অনলাইন চাকরির পোর্টাল থেকে নথিগুলো চুরি করা হয়েছে। এর মধ্যে বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আবেদনকারীদের নাম, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, স্বামী বা স্ত্রীর নাম, নির্দিষ্ট কিছু চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং অন্যান্য তথ্য রয়েছে।

তবে দলটি এখনো এসব তথ্য প্রকাশ্যে ফাঁস করেছে বলে মনে হয় না।এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং সংস্থাটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ব্রেট লেদারম্যানকে উদ্দেশ করে অনলাইনে পোস্ট করা এক বার্তায় হ্যাকার দলটি বলেছে, ‘আমরা এফবিআইয়ের নিরাপত্তাবলয় ভেদ করেছি।’ বার্তাটিতে আরও বলা হয়, ‘আমাদের কাছে প্রায় সব এফবিআই এজেন্ট এবং এফবিআইয়ে চাকরির আবেদনকারী ব্যক্তির অত্যন্ত সংবেদনশীল তথ্য রয়েছে।’বার্তায় শাইনিহান্টার্স জানায়, চলতি বছরের মার্চ থেকে মে মাসের দিকে এফবিআই তাদের কৌশল সম্পর্কে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর