তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রকাশিত হয়েছে ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির ট্রেলার। এ উপলক্ষে একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, তামান্না ভাটিয়া, অনুপ সোনি, মণীশ পল, শ্বেতা তিওয়ারি, সুনীল গ্রোভার, পরিচালক দীপক কুমার মিশ্র ও প্রযোজক একতা কাপুর। বিহারের এক জঙ্গলকে ঘিরে আবর্তিত ‘বন’-এর গল্পে লোকবিশ্বাস, অতিপ্রাকৃত ঘটনা ও আস্থার নানা অনুষঙ্গ এসে মিশেছে।
‘বন’-এ সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে। ছবির ছটপূজার গানের শুটিং করতে গিয়ে নদীর পানিতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় হঠাৎ তামান্না ভাটিয়ার চোখে পানি চলে আসে। কেন এমন হয়েছিল, নিজেও বুঝতে পারেননি। ছোটবেলা থেকেই ছটপূজার সঙ্গে পরিচিত তামান্না। মুম্বাইয়ের জুহু বিচে প্রতিবছর এই উৎসবে মানুষের ঢল দেখেছেন।
তবে ছটপূজার বিশ্বাস, আবেগ ও আত্মনিবেদনের গভীরতা আগে সেভাবে অনুভব করার সুযোগ হয়নি।সিনেমার পোস্টারে তামান্না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।