‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর সংবাদ সম্মেলন ও টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে (বাঁ থেকে) উৎপল শুভ্র, মেঘলা রাণী রায়, আলপি আক্তার, ফাহাদ করিম, মোখছেদুল কামাল, প্রফেসর ড. এম আর কবির, কামরুন নাহার ডানা ও আলফাজ আহমেদ। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।
বাংলাদেশের নারী ফুটবলে তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’। প্রথম আলোর উদ্যোগে, স্টার নিউজের পৃষ্ঠপোষণায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এই আয়োজনে বাফুফের ওয়ান স্টার-ভুক্ত ৩৬টি একাডেমি ৬টি অঞ্চলে ভাগ হয়ে খেলবে।
২৬ সেপ্টেম্বর রংপুর অঞ্চলের খেলা দিয়ে পর্দা উঠবে দেশব্যাপী এই ফুটবল উৎসবের।আজ ঢাকার সোনারগাঁও হোটেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ড্র অনুষ্ঠান হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বিভিন্ন নারী ফুটবল একাডেমির প্রতিনিধি, দেশের সাবেক তারকা ফুটবলার এবং ক্রীড়া সংগঠকেরা এতে উপস্থিত ছিলেন।
প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানমঞ্চে বিশেষ আকর্ষণ ছিলেন একাডেমি থেকে উঠে এসে বর্তমানে বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে আলো ছড়ানো দুই নারী ফুটবলার—বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী দলের অধিনায়ক মেঘলা রানী রায় ও সহ-অধিনায়ক আলপি আক্তার।অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা এই উদ্যোগকে দেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।