advertisement
advertisement

সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালক গোলাম মাওলা রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালক গোলাম মাওলা রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

advertisement

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান (৫৫) ও তাঁর গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে (৪২) পৃথক মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে মাহফুজুর রহমানের ছয় দিন এবং গোলাম মাওলার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক মাসুদুর রহমান। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান খান।

শুনানি শেষে আদালত তাঁদের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর