চলতি অর্থবছরে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়কে ছাড় দিয়েছে সরকার। একই সঙ্গে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) প্রাথমিক প্রাক্কলন পাওয়ার পর দ্রুত অর্থছাড়ের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় আগের পরিপত্রের দুটি শর্ত শিথিল করে সংশোধিত পরিপত্র জারি করেছে।
এতে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়–সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের প্রয়োজনীয় ভবন নির্মাণে এখন আর আগের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত বহাল থাকছে।সরকারি ব্যয় কমাতে গত ৮ জুলাই অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে।
এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি অর্থে বিদেশে সব ধরনের সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।