advertisement
advertisement

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদার অর্ধেক টাকাও তোলেননি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদার অর্ধেক টাকাও তোলেননি

advertisement

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য যেসব গ্রাহক আবেদন করেছেন, তাঁদের প্রায় অর্ধেকই ব্যাংকে আসেননি। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে আমানত জমা হওয়ার পাশাপাশি হিসাবও খোলা হচ্ছে। এ প্রবণতাকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ার ইঙ্গিত বলে মনে করছে ব্যাংকটি।

সম্মিলিত ইসলামী ব্যাংকের তথ্যানুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক টাকা তুলতে আবেদন করেন। তাঁদের চাহিদার পরিমাণ ছিল ৬ হাজার ৯৭৫ কোটি টাকা। তবে রোববার পর্যন্ত ৯০ হাজার ৯৮ জন ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন। এর মানে, আবেদন করা গ্রাহকদের মধ্যে প্রায় অর্ধেকই টাকা তোলেননি।এদিকে ব্যাংকটিতে নতুন করে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার আমানত জমা হয়েছে।

পাশাপাশি নতুন হিসাব খোলার প্রবণতাও দেখা যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর