advertisement
advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে ট্রাকভাড়া, প্রভাব পড়বে সবজিসহ পণ্যের দামে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে ট্রাকভাড়া, প্রভাব পড়বে সবজিসহ পণ্যের দামে

advertisement

যশোরের বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে সোমবার ১৫টি ট্রাকে সবজি বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দূরত্ব অনুযায়ী অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কেবল বারীনগরের সবজি মোকামই নয়, বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।

ব্যবসায়ীরা জানান, বারীনগর পাইকারি মোকাম থেকে ঢাকায় পাঁচ টনের ট্রাকে সবজি নিতে এক হাজার টাকা আর বেনাপোল থেকে ঢাকায় সাড়ে ১২ টনের ট্রাকে পণ্য নিতে অতিরিক্ত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এর আগে রোববার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটারে দাম বেড়েছে ২০ টাকা। ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

রাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।বারীনগর মোকামের পাইকারি সবজি ব্যবসায়ী আতিয়ার রহমান প্রতিদিনের মতো সোমবারও কৃষকদের কাছ থেকে পটোল, শিম ও মুলা কিনে ঢাকার যাত্রাবাড়ী ও মিরপুর কাঁচাবাজারে পাঠান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর