advertisement
advertisement

মেধাসম্পদ সুরক্ষায় কার্যকর আইনি প্রয়োগ চান ব্যবসায়ীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
মেধাসম্পদ সুরক্ষায় কার্যকর আইনি প্রয়োগ চান ব্যবসায়ীরা

‘এলডিসি-পরবর্তী সময়ে শিল্প খাতের রূপান্তর: মেধাস্বত্ব অধিকারসংক্রান্ত চ্যালেঞ্জ ও কৌশল নির্ধারণ’ শীর্ষক এ ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথি ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যরা

advertisement

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর মেধাসম্পদ অধিকার (আইপিআর) সুরক্ষায় বাংলাদেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে ওষুধ, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং শিল্প খাতে নানা বাধ্যবাধকতা ব্যবসায়ের খরচ, পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় মেধাস্বত্ব সুরক্ষায় কার্যকর আইনি প্রয়োগ এবং যথাযথ নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো চান ব্যবসায়ীরা।আজ সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

‘এলডিসি-পরবর্তী সময়ে শিল্প খাতের রূপান্তর: মেধাস্বত্ব অধিকারসংক্রান্ত চ্যালেঞ্জ ও কৌশল নির্ধারণ’ শীর্ষক এ ফোকাস গ্রুপ আলোচনা যৌথভাবে আয়োজন করে অর্থনৈতিক ইআরডির সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) ও ঢাকা চেম্বার।অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে মেধাস্বত্ব আইন থাকলেও তাতে কাঠামোগত দীর্ঘসূত্রতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, সীমিত সক্ষমতা ও প্রয়োজনীয় নীতিমালার অভাব রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর