হাইকোর্ট ভবন
২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং বা অনুসন্ধান বা তদন্ত কমিটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত এসব ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত বা প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবী আবেদনকারী হয়ে ৬ সেপ্টেম্বর রিটটি করেন। এর আগে গত ৪ আগস্ট ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।