সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারপ্রধানের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় ব্যর্থতা কী আর হতে পারে যে তিনবারে সাত মাসের মধ্যে দাম বাড়ানো লাগল? তাহলে কী করে আপনি সামনের পাঁচ বছর অতিবাহিত করবেন?’ আজ সোমবার বিকেলে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
‘হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে’ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।গোলাম পরওয়ার বলেন, সরকার সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পেট্রল, ডিজেল, অকটেন, কেরোসিন—যে চারটি জ্বালানি প্রতিদিনের মানুষের জীবনের সঙ্গে জড়িত।
এখানে এক টাকা দাম বাড়ার অর্থ হলো সব পণ্যের মূল্যবৃদ্ধি হবে।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর মন্ত্রী যিনিই এ ব্যাখ্যা দেন, লোকসান হয়ে যাচ্ছে, ভর্তুকি বেড়ে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।