advertisement
advertisement

কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

advertisement

কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদ্রাসাভিত্তিক উচ্চপর্যায়ের প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ড ও তাদের অধিভুক্ত মাদ্রাসার উদ্দেশে এ নির্দেশনা জারি করেছে।

সেখানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ছাত্রছাত্রী-সুরক্ষা কমিটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে ১৯ সেপ্টেম্বর জারি করা এই নির্দেশনায় ইসলাহি ও তারবিয়াতি কার্যক্রম জোরদার এবং মাদ্রাসাবিরোধী অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা তৈরিতে মাওলানা আশরাফ আলী থানভী ও শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্ধলভীসহ ওলামায়ে দেওবন্দের তা ‘লিম-তারবিয়ত–সংক্রান্ত রচনাবলি এবং প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ফতোয়া অনুসরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদ্রাসায় ছাত্র নির্যাতন ও কিছু ব্যক্তির অনৈতিক কার্যকলাপ–সংক্রান্ত সংবাদ ও অভিযোগ প্রচারিত হওয়ার প্রেক্ষাপটে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর