advertisement
advertisement

শরৎচন্দ্র স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
শরৎচন্দ্র স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর

advertisement

কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল ১৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল চত্বরে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। পাঠচক্রে শরৎচন্দ্রের জীবন, সাহিত্যকর্ম ও তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা।শরৎচন্দ্রের বিভিন্ন গল্প, উপন্যাস ও চরিত্র নিয়েও আলোচনা হয়।

তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, সম্পর্ক, আবেগ ও সমাজবাস্তবতার নানা দিক নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা।

বই পড়ার পাশাপাশি নিজেদের পছন্দের লেখা ও পাঠ-অভিজ্ঞতা ভাগ করে নেন সবাই।প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘শরৎচন্দ্রের লেখা পড়লে মনে হয়, গল্পগুলো অনেক পুরোনো হলেও মানুষের অনুভূতিগুলো এখনো একই রকম আছে।’পাঠচক্র শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।অর্থ সম্পাদক ফারজানা আক্তার বলেন, ‘একটা ভালো বই পড়ার পর শুধু গল্পটা মনে থাকে না, অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছা করে।’বন্ধু রাহেলা সাদমুন বলেন, ‘শরৎচন্দ্রের লেখার মানুষগুলো খুব পরিচিত মনে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর