পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো’ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
রাজধানীর মুগদার মান্ডায় অবস্থিত পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (পিআইএসসি) স্থায়ী ক্যাম্পাসে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার আয়োজিত এ মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।প্রতিষ্ঠানগুলোর সহস্রাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন।
পরবর্তীকালে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা মেডেল ও পুরস্কার তুলে দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।