advertisement
advertisement

শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ
শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল

শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় নতুন গণকবরে এই ফিডারও পাওয়া যায়

advertisement

শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশানের পরিধি বাড়ানোর জন্য শ্রমিকেরা মাটি খুঁড়ছিলেন। খননকাজের সময় হঠাৎ মাটির নিচ থেকে একের পর এক মানুষের দেহাবশেষ বের হয়ে আসতে শুরু করে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।ঘটনাটি গত ফেব্রুয়ারির। এ নিয়ে তদন্ত করতে গিয়ে সেখানে বিশাল এক গণকবরের সন্ধান পাওয়া যায়, শুরু হয় খননকাজ।গত মাসে (আগস্ট) প্রত্নতাত্ত্বিকেরা ওই স্থানে খননের তৃতীয় ধাপের কাজ শেষ করেন।

এখন পর্যন্ত সেখানে তাঁরা শিশু–নবজাতকসহ ৫৭২টি কঙ্কাল বা দেহাবশেষ খুঁজে পেয়েছেন। কবরে চুড়ি, একটি স্কুলব্যাগ ও একটি ফিডারও পাওয়া গেছে।এটিকে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় গণকবর বলে মনে করা হচ্ছে।জাফনায় গণকবর থাকা নিয়ে আগে থেকেই কানাঘুষা ছিল।

দেশটির ভয়াবহ গৃহযুদ্ধের সময় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার মামলায় বিচারের মুখোমুখি হওয়া এক সেনাসদস্য বলেছিলেন, সেখানে একটি গণকবর রয়েছে, যেখানে শত শত মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।জাফনায় গণকবরের অস্তিত্ব থাকা নিয়ে আগে থেকেই কানাঘুষা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর