advertisement
advertisement

ধানমন্ডিতে চালু হলো উইংসের নতুন আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
ধানমন্ডিতে চালু হলো উইংসের নতুন
আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র

উইংস লার্নিং সেন্টারের কম্পিউটারভিত্তিক আইইএলটিএস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড, ২২ সেপ্টেম্বর

advertisement

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মঙ্গলবার থেকে চালু হলো উইংস লার্নিং সেন্টারের আধুনিক কম্পিউটারভিত্তিক আইইএলটিএস (আইসিও) পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে নিজস্ব ভবনে কেন্দ্রটির আধুনিকায়ন করা হয়েছে।নতুন এই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন আধুনিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে উন্নত কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষার কক্ষ, শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা, মৌখিক পরীক্ষার জন্য শব্দনিরোধক কক্ষ এবং শ্রবণ পরীক্ষার জন্য উন্নত মানের হেডফোন। রয়েছে আধুনিক কম্পিউটার ও পরীক্ষার্থীদের জন্য পৃথক কর্মস্থান।

পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপনিয়ন্ত্রিত পরীক্ষাকক্ষও রয়েছে।পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিবন্ধন ও অপেক্ষার স্থান, নিরাপদ প্রবেশ ও পরীক্ষা ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক শৌচাগার, প্রার্থনার স্থান, অগ্নিনিরাপত্তা ও জরুরি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর