advertisement
advertisement

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের হেনস্তার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গের উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের হেনস্তার অভিযোগ

আগামী ৬ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে

advertisement

আগামী ৬ অক্টোবর ভারতে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন চরমে। এদিকে বিরোধী প্রার্থীদের সুকৌশলে ময়দান থেকে সরিয়ে দিয়ে একতরফা জয়ের রাস্তা সুগম করার জোরালো অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে।

রাজ্যের প্রশাসনিক শক্তি ও পুলিশকে ব্যবহার করে বিরোধী প্রার্থীদের ভয় দেখানো, পুরোনো মামলায় গ্রেপ্তার করা এবং মানসিক চাপ সৃষ্টি করে প্রার্থী পদ প্রত্যাহারে বাধ্য করার যে অভিযোগগুলো সামনে আসছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে।

সম্প্রতি গঠিত আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, তাঁর দলের কর্মী ও সমর্থকদের ক্রমাগত পুলিশি হেনস্তার শিকার হতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর