জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। জন এফ কেনেডি বিমানবন্দর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা। মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে স্বাগত প্রাতরাশে অংশ নেন তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে। দিনজুড়ে ছিল কূটনৈতিক যোগাযোগ ও গুরুত্বপূর্ণ বৈঠক।
প্রথম দিনের বিভিন্ন কর্মসূচির ছবি নিয়ে এই ছবির গল্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
জন এফ কেনেডি বিমানবন্দর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (বাঁয়ে)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।