ভারতের নির্বাচন কমিশনের এসআইআর কার্যক্রমের আওতায় প্রকাশিত ২০২৬ সালের খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা যাচাইয়ে ভোটারদের সহায়তা করছেন বুথ পর্যায়ের একজন কর্মকর্তা। গত ১৬ আগস্ট ভারতের অমৃতসরের একটি ভোটকেন্দ্রে ছবিটি তোলা
ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং তালিকায় থাকা অন্যদের নাম নিয়ে জমা হওয়া ৩৭ লাখের বেশি আপিল নিষ্পত্তিতে বর্তমান গতিতে ১২ বছরের বেশি সময় লেগে যেতে পারে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক হলফনামায় এই আশঙ্কার কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় ২৭ লাখ ১৬ হাজার ভোটারের মধ্যে ২২ লাখ ২১ হাজার ১১৮ জন নাম পুনর্বহালের জন্য ট্রাইব্যুনালে আপিল করেছেন। এ ছাড়া তালিকায় অন্তর্ভুক্ত অন্যদের নামের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আরও ১৬ লাখ ১০ হাজার ৩১১টি আবেদন জমা পড়েছে।
সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়ায় ৩৮ লাখ ৩০ হাজারের বেশি, যার মধ্যে ৩৭ লাখ ৫ হাজার ২৩৫টি আবেদন এখনো বিচারাধীন।কমিশনের এই পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগের দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।