advertisement
advertisement

ইমরান খানের বোন আলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
ইমরান খানের বোন আলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বোন আলিমা খান সমর্থকদের সঙ্গে। এ বছরের জানুয়ারিতে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বাইরে।

advertisement

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বোন আলিমা খান সমর্থকদের সঙ্গে। এ বছরের জানুয়ারিতে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বাইরে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করছে তাঁর দল।

এর আগেই লাহোরে নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলিমা খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার পিটিআই পাঞ্জাব শাখার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, জনসমক্ষে আলিমার উপস্থিতি জননিরাপত্তার জন্য তীব্র হুমকি তৈরি করবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত শনিবার বলেন, বিক্ষোভ সমাবেশ ও লংমার্চ বন্ধ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে সরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর