ইউনাইটেডকে সমতা ফেরানো গোল এনে দেওয়ার পর মাতেউস কুনিয়া
ফুলহাম ১–১ ম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডকে এক সপ্তাহের মধ্যে টানা তৃতীয় হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন মাতেউস কুনিয়া। রোববার ক্রাভেন কটেজে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ৮৯ মিনিটে তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ফুলহামের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।এর আগে মনে হচ্ছিল আন্তর্জাতিক বিরতির ঠিক আগে টানা তৃতীয় ম্যাচ হারতে যাচ্ছে ইউনাইটেড।
৬৩ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফুলহাম।কিন্তু শেষ মুহূর্তে কুনিয়ার ভাগ্যপ্রসূত গোলটি খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে। যদিও লিগের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে ইউনাইটেডের জয় কেবল একটিই।প্রথম অর্ধে জমে উঠেছিল লড়াই। ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে বাধা পায় এবং ফুলহাম গোলরক্ষক বার্নড লেনো চমৎকার কয়েকটি সেভ করেন।
তবে বিরতির পর ঢিমেতাল শুরুর মাশুল গুনতে হয় ইউনাইটেডকে।লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলের পর ফুলহামের জশ কিংয়ের উল্লাসসুযোগটি কাজে লাগায় ফুলহাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।