advertisement
advertisement

ভাগাড়ে বস্তাভর্তি টাকা নিতে লোকজনের ভিড়, পরে যা তাঁরা জানল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
ভাগাড়ে বস্তাভর্তি টাকা নিতে লোকজনের ভিড়, পরে যা তাঁরা জানল

বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে জাট নোট পাওয়া গেছে। আজ রোববার সকালে

advertisement

ভাগাড়ে পড়ে ছিল বস্তাভর্তি নতুন ৫০০ ও ১ হাজার টাকার নোটের বান্ডিল। খবর ছড়িয়ে পড়তেই লোকজন ছুটে এসে সেগুলো কুড়িয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন। মুহূর্তেই ভাগাড় থেকে ‘নতুন টাকা’ লুট হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, পড়ে থাকা নোটগুলো আসল টাকা নয়—জাল নোট।

প্রতিটি নোটের পেছনে ছোট অক্ষরে লেখা, ‘অনলি ফর শুটিং’।আজ রোববার বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বর্জ্যের ভাগাড়ে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজনের নজরে আসে। বস্তাটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ৫০০ ও ১ হাজার টাকার মতো দেখতে নোটের বান্ডিল। দেখতে একেবারে নতুন হওয়ায় অনেকে সেগুলো আসল টাকা বলে মনে করেন।

৫০০ ও ১ হাজার টাকার প্রতিটি বান্ডিলে ১০০টি করে নোট ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর