advertisement
advertisement

শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক
জামায়াত নেতা গ্রেপ্তার

শিশু ধর্ষণ

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করার পর গতকাল শনিবার রাতে আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলমগীর উপজেলার শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

তবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।নির্যাতনের শিকার শিশুর স্বজনেরা জানান, আলমগীর ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে তিনি হত্যা করবেন বলে হুমকি দেন।

তবে বাড়িতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা বিষয়টি জানতে পারেন।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ওই ব্যক্তি জামায়াত নেতা কি না তা তিনি জানেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর