অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মুঠোফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাতটার দিকে নগরের কোতোয়ালি থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হয়েছেন জানিয়ে ওই কর্মকর্তা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। বরং ল্যাপটপসহ মালামাল ‘হারিয়ে গেছে’ উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সিস্টেম অ্যানালিস্ট মো. হাসান-উজ-জামান খান প্রথম আলোকে বলেন, ভোরে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তিনি। চট্টগ্রাম রেলস্টেশন থেকে হেঁটে কদমতলী বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার পর সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই থেকে তিনজন যুবক ধারালো ছুরি নিয়ে তাঁকে জিম্মি করেন।
পরে তাঁর কাছে থাকা ল্যাপটপ, মুঠোফোন, পরিচয়পত্র ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেন।হাসান-উজ-জামান খান বলেন, ‘থানায় গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়ে মামলা করতে চেয়েছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।