ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন। রোববার মস্কোর কোতেলনিকি এলাকায়। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে শত শত হামলায় দুজন নিহত হয়েছে এবং একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্বাচনকে ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন, সেই পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে আজ রোববার রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
মস্কোর মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন।মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও নির্বাচন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় মস্কো অঞ্চলে দুজন এবং ইউক্রেনের রাশিয়ানিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে এক নির্বাচন কর্মকর্তা এবং আরও দুজন নিহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।