আশুলিয়ার জামগড়ায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানার চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন জ্বলছে। সাভার, ঢাকা। ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও ৫-৬টি গাড়িতে আগুন ধরে যায়।আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী।
বাকিদের নাম তাৎক্ষণি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এরপর আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন আশপাশে থাকা আরও ৫-৬টি গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।নিহত ওই নারী ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরের একটি টেইলার্সের দোকানে ছিলেন।
মেয়ে সানজিদা আক্তার জানান, তাঁর বাড়িতে বেড়াতে এসেছিলেন জয়নব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।