advertisement
advertisement

বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন ব্রেন ক্যামকং। আজ রোববার সচিবালয়ে

advertisement

বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং নারী ও শিশুদের আইনি সুরক্ষা আরও সুদৃঢ় করতে বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেনটেটিভ) ক্যাথেরিন ব্রেন ক্যামকংয়ের সঙ্গে বৈঠককালে এ কথা জানান মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম সম্পর্কে ইউএনএফপিএ প্রতিনিধিকে বিস্তারিত জানান।

বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব কার্যক্রম দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে ইউএনএফপিএর পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি ও জ্ঞানগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ক্যাথেরিন ব্রেন ক্যামকং।বৈঠকে ডা. এ জেড এম জাহিদ হোসেন ইউএনএফপিএকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর