প্রতীকী ছবি
কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ইউনিটের মাধ্যমে কাজ করে, যা সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক কোটি গুণ দ্রুত গণনা করতে পারে। আর তাই বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে কোয়ান্টাম কম্পিউটারের সহায়তা নিয়ে থাকেন গবেষকেরা।
এবার কোয়ান্টাম কম্পিউটার কাজে লাগিয়ে ৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি করেছেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি ও সিংহুয়া ইউনিভার্সিটির একদল গবেষক।গবেষকদের দাবি, ১২১ কিউবিট সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরযুক্ত কোয়ান্টাম কম্পিউটারটি দুটি কঠিন গাণিতিক উপপাদ্য সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কোয়ান্টাম কম্পিউটার দ্রুত উত্তর বের করেছে—বিষয়টি এমন নয়; কারণ, কম্পিউটারও এ কাজ করতে পারে।
মূল বিষয়টি হলো কোয়ান্টাম হার্ডওয়্যারে এ ধরনের জটিল যৌক্তিক নিষ্কাশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।গবেষকদের তথ্যমতে, সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসরযুক্ত কোয়ান্টাম কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে পেরেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।